তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী হলেন সিন চেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ গতকাল মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিন চেনের (৬২) নাম ঘোষণা করেছেন। তিনি দেশের প্রভাবশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ফিন্যানশিয়াল সুপারভাইজরি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০০৮ সালে সিন চেন দেশটির অর্থনৈতিক-সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মা ইং-জিউ বলেন, ‘আমার বিশ্বাস, চেন তাঁর পেশাদারিত্ব, সামর্থ্য ও অভিজ্ঞতা দিয়ে দেশের অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে সমর্থ হবেন।’চলতি মাসের শুরুর দিকে মা ইং-জিউ দ্বিতীয় মেয়াদে তাইয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পাশাপাশি মা ইং-জিউ স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াং ই-হুয়াকে তাঁর সহকারী হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। এএফপি।