তাজিকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ৫৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের একটি আদালত ৫৩ জনকে কারাদণ্ড দিয়েছেন।কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের বেশির ভাগ আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তানের (আইএমইউ) সদস্য। ২০১০ সালের সেপ্টেম্বরের আত্মঘাতী গাড়িবোমা হামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।গতকাল সোমবার আদালত সূত্র জানায়, কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের ৪৩ জন আইএমইউয়ের সদস্য। সংগঠনটি আফগানিস্তানে তালেবানের সঙ্গে যুদ্ধে লিপ্ত। ২০ বছর আগে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর এবারই প্রথম তাজিকিস্তানের কোনো আদালত একটি বিচারে এত বেশি লোককে কারাদণ্ড দিলেন। সাবেক সোভিয়ত ইউনিয়নের ১৫টি দেশের মধ্যে তাজিকিস্তান সবচেয়ে দরিদ্র দেশ। দেশটির সঙ্গে আফগানিস্তান ও চীনের সীমান্ত রয়েছে।২০১০ সালের ৩ সেপ্টেম্বর খুজান্দ শহরে পুলিশের একটি ভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এতে দুই কর্মকর্তাসহ চারজন নিহত হন। কারাদণ্ড পাওয়া সবাইকে ওই হামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। রয়টার্স।