তাদের সবকিছু দুটি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার, সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। স্কুল ছুটি হয়েছে। নেড ও ন্যান্সিকে নিতে এসেছেন তাদের মা ক্যাথলিন স্যাক্সটন। ১১ বছরের ন্যান্সি মায়ের কাছে সাঁতার শেখার আবদার করছে। অন্যদিকে ১৩ বছরের নেড স্কুলে দেওয়া বাড়ির কাজ নিয়ে গোসসা দেখাচ্ছে। দেখে কারও বোঝার উপায় নেই, এক সপ্তাহের মধ্যে মা ও সন্তানদের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ।আট বছর হলো ব্রিটিশ দম্পতি ক্যাথলিন ও আদ্রিয়ানের মধ্যে সম্পর্কচ্ছেদ হয়েছে। সেই থেকে ন্যান্সি ও নেড সমান ভাগ করে মা-বাবার সঙ্গে আছে। শুক্র, শনি ও রোববার—এই তিন দিন মায়ের সঙ্গে থাকে তারা। সপ্তাহের বাকি তিন দিন থাকে বাবার সঙ্গে। আর সাপ্তাহিক ছুটির দিনটি মা-বাবার মধ্যে সমান ভাগ করে দেওয়া হয়েছে। একমাত্র নিজেদের জন্মদিনেই মা-বাবাকে একসঙ্গে পায় তারা।মা-বাবা আলাদা হওয়ার পর থেকে ন্যান্সি ও নেডের এখন দুটি বাড়ি, দুটি শোয়ার ঘর। তাদের খেলার টেবিলও রয়েছে দুটি করে। আছে দুটি দাঁত মাজার ব্রাশ। শখের দুটি কুকুর ‘সুটি’ ও ‘আবিজেইল’ তাদের সঙ্গেই ছুটে বেড়ায় দুই বাড়িতে।একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ক্যাথলিন (৩৭)। তিনি বলেন, ‘আমাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও আমরা দুজনেই সন্তানদের ভবিষ্যৎকে গুরুত্ব দিই। ভাবি, সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ন্যান্সি ও নেডের সঙ্গে আমাদের থাকাটা খুবই জরুরি। আবেগকে মাটিচাপা দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়াটা সত্যিই বিস্ময়ের। তারাও (ন্যান্সি ও নেড) আমাদের সঙ্গটা উপভোগ করছে।’২০ বছর আগেও এটা অচিন্তনীয় ছিল যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কচ্ছেদের পর সন্তানেরা মা ছাড়া অন্য কারও সঙ্গে থাকবে। কিন্তু দিন বদলেছে। সন্তানদের প্রতি মায়ের মতো বাবারও অধিকারের বিষয়ে সমাজ ও আইনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।অ্যাসোসিয়েশন অব শেয়ারড প্যারেন্টিংয়ের (বিচ্ছেদের পর মা-বাবা উভয়ের সঙ্গে সন্তানদের থাকতে সমর্থনদানকারী একটি প্রতিষ্ঠান) কর্মকর্তা কনরাড ওয়েবি বলেছেন, মা-বাবা উভয়ের সঙ্গে থাকা মানেই যে সন্তানদের আলাদা আলাদা বাড়িতে গিয়ে থাকতে হবে এমন নয়। মোদ্দা কথা হলো, মা-বাবা উভয়ের সঙ্গেই থাকার অধিকার সন্তানদের রয়েছে।ব্রিটেনে বছরে এক-তৃতীয়াংশ দম্পতির মধ্যে তালাক অথবা সম্পর্কচ্ছেদের ঘটনা ঘটে। এ কারণে অন্তত সাড়ে তিন লাখ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।মিশকন ডি রিয়া নামক একটি পরামর্শক প্রতিষ্ঠান বলেছে, গত ২০ বছরে সম্পর্কচ্ছেদ হওয়া দম্পতির এক-তৃতীয়াংশ সন্তান মাদকাসক্ত হয়ে পড়ে। ১০ শতাংশ আত্মহত্যার চিন্তা করেছে অথবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। এক-তৃতীয়াংশেরও বেশি সন্তান মা-বাবার সঙ্গে আর দেখাই করেনি।কনরাড ওয়েবি বলেন, ‘আমাদের অভিজ্ঞতা হচ্ছে, মা-বাবার সম্পর্কচ্ছেদের পরও তাঁদের সান্নিধ্য পেলে সন্তানেরা বখে যায়।’ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকার কিছু কিছু জায়গায় সম্পর্কচ্ছেদ হওয়া মা-বাবার সঙ্গে সন্তানদের থাকার বিষয়টি জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্য দিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবার সম্পর্ক তৈরির রেকর্ড আছে এসব দেশে। তবে ব্রিটেন এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। দ্য ইনডিপেনডেন্ট।