তানজানিয়ায় ভবন ধসে নিহত ৩ আটকা অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানজানিয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এ ছাড়া কয়েক ডজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। দেশটির প্রধান শহর দার এস সালামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা এ খবর দিয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, ১২ তলাবিশিষ্ট ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নির্মাণশ্রমিক, ভবনের বাসিন্দা ও স্কুলছাত্রসহ ৪৫ জনের মতো নিখোঁজ রয়েছে।প্রত্যক্ষদর্শী মুসা মোহাম্মদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমার মনে হলো, একটি ভূমিকম্প সংঘটিত হলো। এরপর লোকজনের আর্তনাদ শুনতে পেলাম। তারপর পুরো ভবনটি ধসে পড়ল।’ধারণা করা হচ্ছে, আটকা পড়া অনেকেই এখনো জীবিত আছে। বিবিসি।