তাপস আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসদলীয় লোকসভার সদস্য অভিনেতা তাপস পালের বিরুদ্ধে গত সোমবার কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা করা হয়েছে। নদীয়ার নাকাশিপাড়ার বিপ্লব রায় চৌধুরী নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে শুনানির জন্য নথিভুক্ত করা হয়েছে। এর আগে আইনজীবী সমিত সান্যাল তাপস পালের বিরুদ্ধে একটি মামলা করেন। আজ বুধবার একসঙ্গে দুটি মামলার শুনানি হবে। এ নিয়ে তাপস পালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দুটি এবং ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা হলো। সিপিএমের নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করার পর পশ্চিমবঙ্গজুড়ে তাপস পালের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।