প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারদা গোষ্ঠীসহ আরও কয়েকটি সংস্থা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নিতে চার বছর আগে বর্তমান তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন তদন্ত সংস্থার কাছে একটি চিঠি লিখেছিলেন। তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এখন রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করায় তাপস পালের ওই চিঠি অস্বস্তিতে ফেলেছে শাসক তৃণমূল কংগ্রেসকে। তাপস গত বৃহস্পতিবার একটি সংবাদপত্রকে বলেন, চার বছর আগে তিনি চিঠিতে কী লিখেছিলেন, তা তাঁর মনে নেই। কলকাতা প্রতিনিধি