তাপস পালের বিরুদ্ধে ফের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস পাল। ফাইল ছবি
তাপস পাল। ফাইল ছবি

নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে এখন ঘরবন্দী তৃণমূল সাংসদ ও বিশিষ্ট অভিনেতা তাপস পালের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

গতকাল সোমবার কলকাতা হাইকোর্টে নদীয়ার নাকাশিপাড়ার বিপ্লব রায় চৌধুরী মামলাটি করেন। মামলাটি বিচারপতি দীপংকর দত্তের এজলাসে শুনানির জন্য নথিভুক্ত হয়েছে।

এর আগে আইনজীবী সমিতি সান্যালের দায়ের করা মামলার সঙ্গে আগামীকাল বুধবার এ মামলাটিরও একযোগে শুনানি হবে।

যদিও কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানিয়ে বলেছিলেন, একই ধরনের আরেকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাটি করেন আইনজীবী বিজন ঘোষ। তাই সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত এ শুনানিও স্থগিত রাখা হোক। এ সময় বিচারপতি সুপ্রিম কোর্টে করা মামলার নথিপত্র পেশ করতে নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য ২১ জুলাই সোমবার তারিখ রাখেন।

এদিন কেন এই পৃথক মামলা দুটি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে পৃথকভাবে চলবে না, বিচারপতি তাঁর ব্যাখ্যা রাজ্য সরকারের কাছে চেয়েছেন। আগামীকাল বুধবার এই মামলার শুনানি হবে।