তামাকমুক্ত গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগাল্যান্ড রাজ্যের গরিপেমা গ্রামকে দেশের প্রথম তামাকমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে৷ গত শনিবার বিশ্ব তামাক বর্জন দিবসের এক অনুষ্ঠানে নাগাল্যান্ডের মুখ্য সচিব আর বেঞ্চিলো এই ঘোষণা দেন৷ গরিপেমার গ্রাম পরিষদ, গ্রাম পরিদর্শক শাখা এবং বিভিন্ন ছাত্রসংগঠন গ্রামটিকে তামাকমুক্ত করার উদ্যোগ নেয়৷ এখন থেকে ওই গ্রামে তামাক সেবন বা তামাকজাত দ্রব্য কেউ সেবন করতে পারবে না৷ কলকাতা প্রতিনিধি৷