তামিলদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার তামিল বিদ্রোহ দমনের সময় সংঘটিত যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের কাছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও সময় চাওয়ায় সেখানের সংখ্যালঘু তামিলদের প্রধান দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স গতকাল বুধবার সরকারকে অভিযুক্ত করে বলেছে, এই যুদ্ধাপরাধ তদন্তে সরকার কিছুই করেনি। উল্লেখ্য, তামিল বিচ্ছিন্নতাকামীদের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের ৩৭ বছরের গৃহযুদ্ধে অন্তত এক লাখ লোকের প্রাণহানি ঘটে। তামিল ন্যাশনাল অ্যালায়েন্স চাইছে, কলম্বোকে জবাবদিহির আওতায় আনা হোক। এএফপি