তামিলনাড়ুতে অধ্যক্ষকে কুপিয়ে মেরেছে তিন ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি প্রকৌশল কলেজের অধ্যক্ষকে তিন ছাত্র কুপিয়ে হত্যা করেছে।
রাজ্যের টুটিকোরিন জেলার ইনফ্যান্ট জিসাস কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
হামলাকারী তিন ছাত্র পি পিচাইকান্নান, জি দানিস ও এম প্রভাকরণ প্রথমে পালিয়ে যেতে সক্ষম হলেও, অন্য ছাত্রদের সহযোগিতায় পরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অধ্যক্ষ এল আর ডি সুরেশ (৫৩) সকালে কলেজের দপ্তরে যাওয়ার পথে হামলার শিকার হন। এই তিন ছাত্র তাঁকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে। টাইমস অব ইন্ডিয়া।