তামিলনাড়ুতে অস্ত্রভর্তি মার্কিন জাহাজ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যের তুটুকোডি জেলার টুটিকরিণ সমুদ্রবন্দরের উপকূলে গত শনিবার ভোরে ভারতের উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড) একটি অস্ত্রবোঝাই মার্কিন জাহাজ আটক করেছে।
এই জাহাজে ১০ জন নাবিক এবং ২৫ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছেন। ১০ জন নাবিকের মধ্যে দুজন ইউক্রেনের এবং আটজন ভারতীয়। ২৫ জন নিরাপত্তারক্ষীর মধ্যে এস্তোনিয়ার ১৪ জন, যুক্তরাজ্যের ছয়জন, ভারতের চারজন ও ইউক্রেনের একজন নাগরিক রয়েছেন। জাহাজটির নাম ‘এমভি সিম্যান গার্ড’।
জাহাজে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তবে ওই অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র না থাকায় মামলা করা হয়। জাহাজের ক্যাপ্টেন বলেন, জলদস্যুদের হাত থেকে মার্কিন পণ্যবাহী জাহাজ রক্ষার জন্য সেটিতে ওই সব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও রক্ষী রাখা হয়েছে।
ভারতের উপকূলরক্ষী বাহিনী ঘটনাটি তদন্ত করে দেখছে।