তামেরলানের শ্বশুরবাড়িতে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোস্টন ম্যারাথনে সন্দেহভাজন বোমা হামলাকারী তামেরলান সারনায়েভের স্ত্রীর বাবার বাড়িতে তল্লাশি চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। স্বামীর মৃত্যুর পর থেকে বাবার বাড়িতে আছেন তামেরলানের স্ত্রী ক্যাথারিন রাসেল (২৪)। এফবিআই কর্মকর্তারা রাসেলের ডিএনএ নমুনাসহ অন্য প্রমাণাদি সেখান থেকে জব্দ করেছেন।বোস্টন হামলায় ব্যবহূত প্রেশারকুকারের বোমার একটি অংশে নারী ডিএনএ পাওয়া গেছে— গণমাধ্যমে এমন খবরের পরিপ্রেক্ষিতে তামেরলানের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হলো। গত ১৫ এপ্রিলের ওই হামলায় তিনজন নিহত ও আড়াই শতাধিক মানুষ আহত হয়।এদিকে তামেরলানের ভাই জোখার সারনায়েভের পক্ষে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী জুডি ক্লার্ক। বড় বড় অপরাধ মামলা নিয়ে লড়াইয়ের জন্য সুখ্যাতি রয়েছে এই আইনজীবীর। সম্প্রতি তিনি খুনি জারেড লাফনারের পক্ষেও লড়েছেন। লাফনার ছয়জনকে হত্যা করেছেন। এ ছাড়া ‘ইউনেবোম্বার’ টেড কাজানস্কি ও আটলান্টা অলিম্পিকে বোমা হামলাকারী এরিক রুডলফের পক্ষেও লড়েছেন ক্লার্ক।একজন কর্মকর্তা জানান, এফবিআইয়ের এজেন্টরা গত সোমবার ক্যাথারিন রাসেলদের রোড আয়ল্যান্ডের নর্থ কিংস্টোনের বাড়িতে অভিযান চালান। বিবিসি।