তারকা বনে গেলেন ওয়েন্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা লোকচক্ষুর আড়ালেই ছিলেন ওয়েন্ডি দেং। স্বামী রুপার্ট মারডকের (৮০) বিপদ দেখে সুদূর নিউইয়র্ক থেকে ছুটে এসেছেন লন্ডনে। চমকে দিলেন শুরুতেই। চারদিকের ঝড়ঝাপটায় কিছুটা নুইয়ে পড়া, মনোবল হারানো স্বামীর পক্ষে অবস্থান নিয়ে জানান দিলেন, মারডক একা নন, স্ত্রী তাঁর পাশে আছেন।গত মঙ্গলবার ছিল হাউস অব কমন্সে মারডকের শুনানি। সেখানেই ভরা মজলিশে ঘটে এক কাণ্ড! শুনানি চলাকালে সাধারণ দর্শকের আসন থেকে হঠাৎ এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে মারডককে লক্ষ্য করে শেভিং ক্রিম ছুড়ে মারেন। অমনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ওয়েন্ডি। কড়া ভাষায় শাসিয়ে দেন ওই ব্যক্তিকে। টেলিভিশনে এই দৃশ্য কোটি কোটি লোক দেখে। সঙ্গে সঙ্গে টুইটারে শুরু হয় ওয়েন্ডির প্রশংসা করে বার্তা চালাচালি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটিতে তাঁর এক লাখ ২৪ হাজার ১৩১ জন ভক্ত জুটে গেছে। বিশেষ করে মাতৃভূমি চীনে রীতিমতো তারকা বনে গেছেন তিনি।খ্যাতনামা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক করা ৪২ বছর বয়সী ওয়েন্ডি মারডকের তৃতীয় স্ত্রী। দ্য টেলিগ্রাফ।