তারকাদের মৃত্যুর হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরকে তারকাদের জন্য ‘মড়কের’ বছরই বলা যায়। কেননা, গত সাড়ে চার মাসে ডেভিড বোওয়ি, অ্যানা রিকম্যান, ভিক্টোরিয়া উড, মার্লে হ্যাগার্ড, হাওয়ার্ড মার্কস, প্রিন্সসহ কমপক্ষে ২৪ জন বিশ্বখ্যাত শিল্পী, অভিনেতা ও লেখকের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বুধবার মারা গেলেন কিংবদন্তি পপশিল্পী প্রিন্স।
এ বছর এত তারকার মৃত্যুর বিষয়টিকে বিবিসির শোক সংবাদ-বিষয়ক সম্পাদক নিক সারপেল ‘ব্যাপক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিবিসির মহাফেজখানায় প্রায় দেড় হাজার শোক সংবাদের ফাইল আছে। সেই ফাইল বিশ্লেষণে তাঁরা দেখেছেন, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে তারকাদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাঁর মতে, ষাটের দশকে যাঁরা তারকাখ্যাতি পাওয়া শুরু করেন, তাঁদের প্রায় সবার বয়সই এখন ৭০ বছরের বেশি। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের মৃত্যু হচ্ছে।

বিবিসি