প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলিউডের বেশ কয়েকজন তারকা৷ আজ সোমবার রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানে শিল্পী লতা মুঙ্গেশকর, অভিনেত্রী রেখা, সালমান খানসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড় উপস্থিত থাকার কথা৷ ভিভিআইপি অতিথির তালিকায় অমিতাভ বচ্চন ও দক্ষিণের অভিনেতা রজনীকান্তের নামও আছে৷ আইএএনএস৷