তালিকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন থেকে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় পালিয়ে যাওয়া তিন ব্রিটিশ স্কুলবালিকার একজনের শোবার ঘর থেকে তালিকা উদ্ধার করা হয়েছে। তাতে কেনাকাটার সামগ্রীসহ লন্ডন থেকে সিরিয়ার পৌঁছানোর বিষয়ে বিস্তারিত লেখা আছে। নিখোঁজ হওয়ার পর মেয়েটির পরিবার ডায়েরির পাতা ছিঁড়ে লেখা ওই তালিকাটি পাঠ্যবইয়ে লুকিয়ে রাখা অবস্থায় পায়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সামিরা বেগম (১৫), খাদিজা সুলতানা (১৬) ও আমিরা আবাসি (১৫) নামের ওই তিন ছাত্রী গত ১৭ ফেব্রুয়ারি তুরস্ক হয়ে সিরিয়ায় যায়। তারা পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী।
গার্ডিয়ান