তালেবান নেতা মাওলানা ফজলুল্লাহ নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সোয়াত উপত্যকার তালেবান নেতা মাওলানা ফজলুল্লাহ তাঁর ছয় সহযোগীসহ নিহত হয়েছেন বলে কয়েকটি গোয়েন্দা সূত্র জানিয়েছে। তবে পাকিস্তান বা আফগানিস্তান সরকারিভাবে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তালেবানও তাঁর নিহত হওয়ার কথা অস্বীকার করেছে।গোয়েন্দা সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার জানায়, আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। ফজলুল্লাহ মোল্লা এফএম নামে বেশি পরিচিত। অবৈধ এফএম রেডিও স্টেশনের মাধ্যমে তিনি তাঁর বক্তব্য প্রচার করতেন। গোয়েন্দা সূত্রগুলো বলছে, সম্ভবত বুধবার তিনি আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। নুরিস্তানের ওই বন্দুকযুদ্ধে তাঁর সহযোগী ছয় জঙ্গিও নিহত হন। অবশ্য পাকিস্তানের বাজাউর এলাকার তালেবান নেতা মাওলানা ফকির মোহাম্মদ বলেছেন, খবরটি মিথ্যা। ফজলুল্লাহ বন্দুকযুদ্ধে নিহত হননি।গত নভেম্বরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুল্লাহ পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের মুখে সোয়াত থেকে আফগানিস্তান পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছিলেন। পিটিআই।