তালেবান পাঁচ বন্দীর বিনিময়ে এক মার্কিন সেনা মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে বন্দী থাকা জ্যেষ্ঠ পাঁচ তালেবান নেতার মুক্তির বিনিময়ে এক মার্কিন সেনাকে মুক্তি দিয়েছে তালেবান৷ গত শনিবার আফগানিস্তান থেকে ওই মার্কিন সেনাকে উদ্ধার করা হয়৷ কাতারের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বন্দী বিনিময় হয়৷ খবর এএফপির৷
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, তালেবান মার্কিন সেনা সার্জেন্ট বোয়ি বার্গডাহলকে আফগানিস্তানের একটি গোপন স্থানে ফেলে রেখে যায়৷ পরে মাির্কন সেনারা হেলিকপ্টারযোগে সেখানে উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করেন৷ তিনি সুস্থ আছেন৷ প্রায় পাঁচ বছর আগে সার্জেন্ট বোয়িকে বন্দী করে তালেবান৷
এদিকে চুক্তি অনুযায়ী গুয়ানতানামো বে কারাগারে আটক পাঁচ বন্দীকে কাতারে মুক্তি দেওয়া হয়েছে৷ তবে তাঁদের চলাফেরা ও কার্যক্রমের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷