তালেবান হামলায় ১৭ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের বেশ কয়েকটি হামলায় অন্তত ১৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার এ খবর জানিয়েছেন।পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে শ্রমিকদের ওপর সশস্ত্র ব্যক্তিদের হামলায় এক রাতে নয়জন প্রাণ হারায়। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুর রউফ আহমাদি ওই হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন। হেলমান্দ প্রদেশে গতকাল সকালে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে নারী ও শিশুসহ পাঁচজন বেসামরিক মানুষ নিহত ও তিনজন আহত হয়। এএফপি।