তালেবানকে অর্থ দিচ্ছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে কর্মরত অন্তত পাঁচটি ইরানি কোম্পানি তালেবান যোদ্ধাদের মার্কিন সেনা হত্যার জন্য অর্থকড়ি দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। লন্ডনভিত্তিক পত্রিকা সানডে টাইমস-এর অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে বলে পত্রিকাটি দাবি করেছে।সানডে টাইমস বলেছে, গত ছয় মাসে কাবুলে ইরানিদের মালিকানাধীন এমন অন্তত পাঁচটি কোম্পানি গড়ে উঠেছে, যারা কাবুলের আশপাশের জেলাগুলোতে তৎপর তালেবান যোদ্ধাদের আর্থিক সহায়তা করছে। তাদের অভিযোগ, এসব কোম্পানি তালেবানদের যুদ্ধ চালানোর খরচ, মার্কিন সেনা হত্যা এবং তাদের সামরিক যান ধ্বংসের পুরস্কারের অর্থ জুগিয়ে যাচ্ছে। আফগানিস্তানে ইরানের দূতাবাস এ অভিযোগ অস্বীকার করেছে। তবে সানডে টাইমস বলেছে, তারা জেনেছে যে একজন মার্কিন সেনাকে হত্যা করতে পারলে ইরানি কোম্পানিগুলো তালেবান সেনাদের এক হাজার ডলার এবং একটি মার্কিন সেনাযান ধ্বংস করতে পারলে ছয় হাজার ডলার পুরস্কার হিসেবে দিয়ে থাকে। সানডে টাইমস অনলাইন।