তালেবানবিরোধী স্থল অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সামরিক বাহিনী গতকাল সোমবার উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় তালেবানবিরোধী স্থল অভিযান শুরু করেছে। এর মধ্য দিয়ে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। খবর এএফপির।
সরকারি কর্মকর্তারা জানান, সেনারা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা ও গোলাবর্ষণের দুই সপ্তাহ পর গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহর দিকে অগ্রসর হয়। উত্তর ওয়াজিরিস্তান পাকিস্তানি তালেবান ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।