তালেবানের ওপর অবরোধ শিথিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের ওপর অবরোধ শিথিলহচ্ছে। শান্তি ও পুনর্মিলন আলোচনার জন্য কালো তালিকাভুক্ত ব্যক্তিরা আফগানিস্তানের বাইরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। গত সোমবার অবরোধ নবায়ন করেছে নিরাপত্তা পরিষদ।২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানের তালেবান সরকার আল-কায়েদা জঙ্গি ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানায়। এরপর আফগানিস্তানে সেনা পাঠিয়ে তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র।নিরাপত্তা পরিষদের করা অবরোধের তালিকায় ১৩২ জন ও চারটি সংগঠনের নাম রয়েছে। এসব ব্যক্তির মধ্যে কারা দেশের বাইরে কোথাও শান্তি ও পুনর্মিলন আলোচনায় অংশগ্রহণ বা সহায়তা করবে তাঁদের নাম নিরাপত্তা পরিষদের অবরোধ কমিটির কাছে পাঠাবে আফগানিস্তান সরকার। অবরোধ কমিটি প্রস্তাব বিবেচনা করবে যে কালো তালিকাভুক্ত ব্যক্তি কোথায়, কত দিন থাকবেন। তবে নয় মাসের বেশি কেউ আফগানিস্তানের বাইরে থাকতে পারবেন না। রয়টার্স।