তালেবানের সঙ্গে গোপন যোগাযোগ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের সঙ্গে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) সরকারের গোপন যোগাযোগ রয়েছে। তথ্যমন্ত্রী পারভেজ রশিদ গত শুক্রবার বলেন, সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তালেবানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে। পারভেজ রশিদ বলেন, সরকার ও তালেবানের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা এগিয়ে চলেছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সব ধরনের চেষ্টা করছে। ধর্মভিত্তিক সংগঠন জমিয়ত উলেমা-ই-ইসলামের প্রধান ফজলুর রেহমান তালেবানের সঙ্গে এক মাসের মধ্যে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে রশিদ বলেন, ফজলুর রহমানের বক্তব্য যথার্থ। তালেবান জঙ্গিদের কোন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, সে ব্যাপারে তথ্যমন্ত্রী কিছু জানাননি। ডন।