তালেবানের সঙ্গে গোপন যোগাযোগ রাখছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের সঙ্গে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) সরকারের গোপন যোগাযোগ রয়েছে। তথ্যমন্ত্রী পারভেজ রশিদ গত শুক্রবার বলেন, সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তালেবানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে।
পারভেজ রশিদ বলেন, সরকার ও তালেবানের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা এগিয়ে চলেছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সব ধরনের চেষ্টা করছে। ২০০১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবানশাসিত আফগানিস্তানে হামলা চালানোর পর সহিংসতায় দেশটিতে হাজার মানুষ নিহত হয়।
ধর্মভিত্তিক সংগঠন জমিয়ত উলেমা-ই-ইসলামের প্রধান ফজলুর রেহমান তালেবানের সঙ্গে এক মাসের মধ্যে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে রশিদ বলেন, ফজলুর রহমান একজন দায়িত্বশীল ব্যক্তি এবং তাঁর বক্তব্য যথার্থ।
তালেবান জঙ্গিদের কোন পক্ষের সঙ্গে এবং কোন পর্যায়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে তথ্যমন্ত্রী কিছু জানাননি। তবে তিনি বলেন, বর্তমানে তালেবানের দুটি পক্ষের সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। অন্য কোনো পক্ষ যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।
তালেবানের সঙ্গে আলোচনায় গঠিত ফোরামে বিরোধীদলীয় কোনো রাজনীতিককে অন্তর্ভুক্ত করা হবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী রশিদ। ডন।