তালেবানের সঙ্গে সংঘর্ষে ৯ পাকিস্তানি সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওরাকজাই জেলার ডাবুরিতে গতকাল সোমবার তালেবান জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে, সেনারা জঙ্গি দমনে ওই এলাকায় অভিযান চালানোর সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এএফপি।