তালেবানের সঙ্গে সংলাপ পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি তালেবানের (টিটিপি) সঙ্গে সরকারের শান্তি আলোচনার বিষয়টি দেশটির অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, তাঁরা পাকিস্তানের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন৷
পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র সাকি বলেন, টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনার বিষয়টি দেশটির নিজস্ব ব্যাপার৷ চরমপন্থী সহিংসতা বন্ধ করে আঞ্চলিক উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি অত্যাবশ্যক, যৌথ কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে৷ টিটিপির সঙ্গে গত মঙ্গলবার সরকারি প্রতিনিধিদলের প্রাথমিক শান্তি আলোচনা শুরুর কথা ছিল৷ সিএনএন৷