তাসমানিয়ায় দাবানল শতাধিক বাড়ি পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলীয় দ্বীপ তাসমানিয়ায় দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে আশ্রয় নিয়েছে তাসমানিয়া উপদ্বীপের সাগর সৈকতে।তাসমানিয়ার প্রাদেশিক রাজধানী হোবার্টে তাপমাত্রা সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দ্বীপটিতে খরা, হিটওয়েভ চলছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দাবানল ছাড়াও অন্তত ৪০টি জায়গায় আগুন লেগেছে। এর মধ্যে চারটি নিয়ন্ত্রণের বাইরে আছে। দাবানলে থানা ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক বাড়ি পুড়ে গেছে।দ্বীপটির দুনালি এলাকার এক বাসিন্দা বলেন, ‘কোনো রকমে গাড়ি নিয়ে রাস্তার অন্য পাশে আসার সুযোগ পেয়েছি। পেছনে তাকিয়ে দেখি, ধোঁয়ায় সব আচ্ছন্ন হয়ে গেছে।’পুলিশ কর্মকর্তা স্কট তিলিয়ার্ড জানিয়েছেন, অনেক মানুষকে দীর্ঘ রাত কাটাতে হচ্ছে। তবে আশার কথা হলো, তারা নিরাপদে রয়েছে। এএফপি।