তাহরির স্কয়ারে হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল বুধবার মিসরের তাহরির স্কয়ার পরিদর্শন করেছেন। এ সফরকে ‘রোমাঞ্চকর’ বলে মন্তব্য করেছেন তিনি। এই চত্বরে সমবেত হয়ে হাজার হাজার মানুষ সে দেশের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। তাহরির চত্বর বা স্বাধীনতা চত্বর সফরের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিলারি বলেন, ‘গণবিক্ষোভ যেখানে হয়েছিল, স্থানটি দেখার উদ্দেশ্যে আমার সেখানে যাওয়া। স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের চিরন্তন ইচ্ছাশক্তির প্রতিফলনের কথা মনে করিয়ে দেয় চত্বরটি। মনে পড়ে, এখানেই গণবিক্ষোভ হয়েছিল।’ এএফপি।