তিউনিসিয়ার প্রধানমন্ত্রী জেবালির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হামাদি জেবালি গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। নতুন সরকার গঠনের চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। বিরোধীদলীয় নেতা চোকরি বেলাইদ নিহত হওয়ার পর রাজনৈতিক সংকট সৃষ্টি হলে জেবালি নতুন সরকার গঠনের চেষ্টা করেন। জেবালি এর আগে বলেছিলেন, ইসলামপন্থী ইনাহদা দল টেকনোক্র্যাট মন্ত্রিসভায় ফিরে না এলে তিনি পদত্যাগ করবেন। বেলাইদ ৬ ফেব্রুয়ারি নিহত হন। এর পরই দেশে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জোট সরকারে ভাঙন ধরে। বিবিসি অনলাইন।