তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হামাদি জেবালি গতকাল বুধবার পদত্যাগ করেছেন। রাজধানী তিউনিসে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। প্রেসিডেন্ট ভবনে পদত্যাগের ঘোষণার সময় জেবালি বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার উদ্যোগ সফল না হলে সরকারপ্রধান হিসেবে পদত্যাগ করব। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তা-ই করেছি।’ তিনি আরও বলেন, ‘জনগণের মধ্যে ব্যাপক মাত্রায় অসন্তোষ তৈরি হয়েছে। তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। সে লক্ষ্যে এটি (পদত্যাগ) আমার প্রথম পদক্ষেপ।’ আল জাজিরা।