তিউনিসিয়ার প্রেসিডেন্ট হলেন মারজুকি
তিউনিসিয়ার বিরোধীদলীয় প্রবীণ নেতা মুনচেফ মারজুকি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গত জানুয়ারিতে গণতন্ত্রের দাবিতে গণবিক্ষোভের মুখে বেন আলী সরকারের পতনের পর মারজুকিই তিউনিসিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। গতকাল মঙ্গলবার দেশটির গণপরিষদ তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। মারজুকি এর আগে গত সোমবার গণপরিষদের সামনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এ সময় তিনি বলেন, ‘আমি জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় আইন ও প্রতিষ্ঠানের রক্ষাকবচ হিসেবে কাজ করব।’ ৬৬ বছর বয়সী মারজুকি গত জানুয়ারিতে বেন আলীর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিনের মধ্যেই দেশে ফেরেন। এর আগে তিনি দুই দশক প্যারিসে নির্বাসিত জীবন কাটান। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পার্টি দেশটির দ্বিতীয় প্রধান দল হিসেবে আবির্ভূত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে মারজুকি ২১৭ আসনবিশিষ্ট গণপরিষদে ১৫৩টি ভোট পান। গত অক্টোবর মাসে এ গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এএফপি।