তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীকে সামরিক আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দেশটিতে গত বছর গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।গত বুধবার তিউনিসিয়ার সাবেক এই প্রেসিডেন্টের অনুপস্থিতিতেই আদালত এ রায় দেন। এর আগে সহিংসতা ও হত্যায় উসকানি দেওয়ায় দায়ে অরেকটি আদালত বেন আলীকে ২০ বছর কারাদণ্ড দেন।সামরিক আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিক বেলহাজ কাসেমসহ বেন আলীর আরও কয়েকজন নিরাপত্তাপ্রধানকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেন। তবে বেন আলীর শাসনামলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আদালত অভিযোগ থেকে অব্যাহতি দেন।বেন আলীর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলার বিচারকাজ চলছে। তিনি বর্তমানে সৌদি আরবে আছেন। এএফপি ও বিবিসি।