তিউনিসিয়ায় আবার আত্মাহুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ায় বেকারত্ব দূর করার দাবিতে আম্মার গারসালা (৪৮) নামের এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার একটি হাসপাতাল সূত্রে তাঁর মৃত্যুর খবার জানায়।গত বৃহস্পতিবার গাফসা শহরের একটি সরকারি দপ্তরের বাইরে আয়োজিত এক বিক্ষোভে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন আম্মার গারসালা। অগ্নিদগ্ধ রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ফখর এলুয়াতি বলেন, গারসালার শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তিনি মারা যান। গাফসা এলাকায় বেকার সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। তিউনিসিয়ার বিপ্লব-পরবর্তী সরকারের তিন মন্ত্রী গাফসা সফরকালে ওই আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। গারসালার মৃত্যুতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তরুণদের সংঘর্ষ হয়। দেশটিতে গত বছরের ৫ জানুয়ারি এক ফলবিক্রেতা আত্মাহুতি দেন। এএফপি।