তিউনিসিয়ায় বেন আলীর ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর ভাইকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। তিউনিসিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা টিএপি রোববার এ খবর জানায়।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানী তিউনিসের দক্ষিণাঞ্চলীয় সোসে শহরের একটি বাড়ি থেকে স্নাহ বেন আলীকে আটক করা হয়। ২৩ বছর ক্ষমতায় থাকার পর ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়ে যান তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী।ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তাঁর পরিবার ও নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। রয়টার্স।