প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৮ বছর বয়সে বিয়ে করলেন ভারতের জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা নারায়ণ দত্ত তিওয়ারি৷ তাঁর স্ত্রীর নাম উজ্জ্বলা শর্মা (৬৫)৷ এই উজ্জ্বলার ঘরে রোহিত শেখর (৩২) নামে তিওয়ারির এক সন্তান রয়েছে৷ দীর্ঘদিন মামলা চলার পর গত মার্চে তিনি রোহিতকে (৩২) সন্তান হিসেবে মেনে নেন৷ বিয়ের পর উজ্জ্বলা শর্মা বলেন, তিওয়ারিই বিয়ের প্রস্তাব দেন৷ ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি সম্পন্ন হয়৷ ২০১২ সালে রোহিত শেখরের পিতৃত্বের মামলা চলাকালে তিওয়ারি ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানালেও আদালতের চাপে পরে দিতে বাধ্য হন৷ এনডিটিভি৷