তিন দেশে বাড়ছে ইবোলার সংক্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ইবোলা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য দিয়েছে।
ডব্লিউএইচওর তথ্যমতে, ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে ইবোলায় আক্রান্ত হয়ে ওই তিন দেশে ২১ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত ৪৪ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে।
ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে রোগীর বমি, ডায়রিয়া ও রক্তক্ষরণ হয়। ইবোলো কিডনি ও যকৃতে জটিলতার সৃষ্টি করে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ ভাইরাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ইবোলা ভাইরাস ঠেকাতে এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কৃত হয়নি। এর চিকিৎসাও নেই।
ডব্লিউএইচও জানায়, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার সংক্রমণে ৫৩৯ জন মারা গেছেন। সব মিলিয়ে সংক্রমণের শিকার হয়েছেন ৮৮৮ জন। রয়টার্স।