তিন দেশে হামলায় যোগসূত্র রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও জর্জিয়ায় ইসরায়েলের দূতাবাস এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।থাইল্যান্ডে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যাইজাক সোহাম দাবি করেন, ‘২৪ ঘণ্টার মধ্যে তিন দেশের রাজধানীতে বোমা হামলা একই সূত্রে গাঁথা। থাইল্যান্ডেও ইসরায়েলি কূটনীতিককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এটা একই গোষ্ঠীর কাজ।’অ্যাইজাক বলেন, ‘এর অর্থ এই নয়, সব শেষ হয়ে গেছে। আশা করি, আমরা সঠিক পথেই আছি।’ এএফপি।