তিন বছরের ইরানি শিশুর এ কি কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বয়স মাত্র তিন বছর। অথচ এই বয়সে যা যা করে ফেলেছে তা রীতিমতো অবাক হওয়ার মতোই। বলা হচ্ছে, ইরানের শিশু আরাত হোসেইনির কথা। যেকোনো সময় তরতর করে অনায়াসে ঘরের দেয়ালে বেয়ে উঠছে তো পরক্ষণই ৫-৬ ফুট উঁচু জায়গা থেকে লাফিয়েও পড়ছে। সে এমন অনেক কিছুই করে পারে যা অনেক সময় বড়রাও করতে পারেন না! তার বাবা সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এই শিশুর আশ্চর্য প্রতিভার কিছু ভিডিও পোস্ট করেছেন। এরপরেই তা ভাইরাল হয়েছে।

আরাত হোসেইনি এ বয়সে প্রায় এক কেজি ওজনের কমলা হাতে বহন করতে পারে। কারও কোনোরকম সাহায্য ছাড়াই শুধু হাত দিয়ে সে অনায়াসে দেয়াল বেয়ে ওপরে উঠতে পারে। তাও আবার টানা ১৩০ সেন্টিমিটার পর্যন্ত। এতটা সে একেবারেই উঠে যায়। তিন বছর এই শিশুকে অনেকে ‘বিস্ময় শিশু’ও বলছেন। তার প্রথম যা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সেটি হলো-তাও কেজি খানেক কমলা ব্যাগে বহন করে সে এটা করতে পারে, আরেকবার ভাবুন, তার বয়স মাত্র!

আরাতের বাবা-মা তার জন্য ইনস্টাগ্রামে একটি পেজ খুলে দিয়েছেন। ওই পেজে তার বিভিন্ন বিস্ময়কর্মের ভিডিও প্রকাশ করা হয়েছে। আর ভিড়িও প্রকাশের পর ওয়েব দুনিয়া কাঁপিয়ে দিয়েছে শিশু। ইনস্টাগ্রামে আরাতের বিস্ময়কর কর্মকাণ্ডের প্রায় ৪৬০টি পোস্ট রয়েছে। এগুলো দেখতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ভিডিওতে শিশু আরাতকে দেখা যায় কিছু ভারী জিনিস বহন করতে, উঁচু থেকে লাফ দিতে, দেয়াল বাইতে দেখা যাবে। ভিড়িও দেখে মনে হবে প্রশিক্ষিত কেউ এমন করছে। ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্টে (আরাত ডট জিম) আরাতের অনুসারীর সংখ্যা এখন সাত লাখ ৭৭ হাজারেও বেশি।

আরাতের আইসক্রিমের খুব ভক্ত। খেলা হিসেবে ফুটবল, সাঁতার এবং বক্সিং তার প্রিয়। ছবি আকতেও ভালো লাগে তার। আরাতের ইনস্টাগ্রামের ওই পেজে লেখা আছে, ‘আমি আইসক্রিম খেতে ভালোবাসি। ফুটবল, শারীরিক কসরত, সাঁতার ও বক্সিং আমার প্রিয়। আমার আরও ভালো লাগে ছবি আঁকতে, দ্রুতগামী গাড়ি আর বাবার সঙ্গে খেলতে ভালো লাগে।’ তার এসব কথা পড়ে এবং ভিড়িও দেখে অনেকে অনেক মন্তব্য করেছেন। একজনের মন্তব্য, ‘আশ্চর্য! তোমার ভিডিওগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো’। আরাতের অপর একজন ভক্ত লিখেছেন ‘আরাত তুমি অসম্ভব প্রতিভাধর।’ তথ্যসূত্র: এনডিটিভি।