তিন সাংবাদিকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের একটি আদালত আল-জাজিরার তিন সাংবাদিককে সাত থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন৷ মিথ্যা সংবাদ প্রচার ও নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা দেওয়ার দায়ে তাঁদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়৷
খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রিস্তি ও মিসরীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক মোহাম্মদ ফাদেল ফাহমিকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড৷ আর বাহের মোহাম্মদকে দেওয়া হয় দুই ধরনের দণ্ড—একটি সাত বছর ও অন্যটি তিন বছরের কারাদণ্ড৷ এএফপি৷