তিনজনের সন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে শিশু জন্ম দেওয়ার পক্ষেই রায় দিল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে এ-সংক্রান্ত বিলটির পক্ষে ৩৮২ ও বিপক্ষে ১২৮ ভোট পড়ে। যুক্তরাজ্যই প্রথম দেশ, যেখানে তিনজন মানুষের ডিএনএর সমন্বয়ে শিশু জন্মের আইনগত বৈধতা পেতে যাচ্ছে। যদিও এ জন্য দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনুমোদন পেতে হবে। এই বিলের সমর্থকদের যুক্তি, মায়ের শরীর থেকে কোনো রোগ বংশানুক্রমিকভাবে শিশুর শরীরে যাওয়া ঠেকাতেই এর পক্ষে অবস্থান তাঁদের। বিরোধীরা বলছেন, এই আইন হলে নৈতিকতা ও নিরাপত্তার ক্ষেত্রে নানা প্রশ্ন উঠবে।
বিবিসি