তিনটি গাড়িবোমা হামলার পরিকল্পনা ছিল ব্রেইভিকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের আত্মস্বীকৃত খুনি অ্যান্ডারস বেরিং ব্রেইভিক বলেছেন, অসলোতে একটি নয়, তিনটি গাড়িবোমা হামলার পরিকল্পনা ছিল তাঁর।গত বছরের জুলাই মাসে অসলোতে গাড়িবোমা হামলা চালিয়ে আটজনকে হত্যা করেন ব্রেইভিক। এরপর অসলোর কাছে একটি দ্বীপে গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করেন তিনি। বর্তমানে ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার বিচার চলছে অসলোর একটি আদালতে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ওই বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।আদালতে ব্রেইভিক বলেন, তাঁর পরিকল্পনাটি বড় ধরনের ছিল। দুটি এক টন ওজনের এবং একটি পাঁচ শ কেজি ওজনের বোমাসহ মোট তিনটি বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাঁর। দুটি বোমা স্থাপন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনসহ সরকারি দপ্তর এলাকা ও লেবার পার্টির সদর দপ্তরের কাছে। এএফপি।