তিনি আত্মবিশ্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসনে গতকাল শুক্রবার রোড শো করেছেন আম আদমি পার্টির (এএপি) প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল৷ এ সময় তিনি বারানসিতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ‘হেলিকপ্টার সফর’-এর কড়া সমালোচনা করেন৷ তিনি আরও বলেন, ‘বারানসিতে এএপি বিশাল ব্যবধানে জিতবে...নরেন্দ্র মোদি পরাজিত হবেন, কারণ, বারানসি বাস্তবতা ভালো করেই জানে৷’ এদিকে বারানসিতে এএপির রাজনীতিক ও সাবেক অভিনেত্রী গুল পানাগের ওপর হামলা হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ হিন্দুস্তান টাইমস৷