তিনি বললেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরের দোহাই, আপনি যান: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, দলের নেতৃত্ব ছাড়ার আহ্বান জানিয়ে বিরোধী লেবার পার্টির প্রধান জেরেমি করবিনকে, পার্লামেন্টে, বুধবার

নিজেকে প্রতিষ্ঠানের চেয়ে বড় ভাবা ঠিক নয়: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেফাঁস কথাবার্তার জন্য বিজেপির সাংসদ সুব্রামানিয়াম স্বামীকে সতর্ক করে টিভি সাক্ষাৎকারে, সোমবার

কাশ্মীর নিয়ে সমঝোতায় আসতে হবে তাই ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা এড়িয়ে যাচ্ছে: পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ রেডিও পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে, বুধবার

যুক্তরাজ্যের গণভোটে যে রায় হয়েছে তা পাশ কাটানোর নানা উপায় আছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ব্রেক্সিটের প্রভাব নিয়ে কলোরাডোতে সাংবাদিকদের, মঙ্গলবার