তিনি ভালোবাসেন কাজ, নারী ও খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ, নারী আর খেলা—তিনটিই তিনি খুব ভালোবাসেন। তাই ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি সাফ জানিয়ে দিয়েছেন, এর কোনোটাই হারাতে চান না তিনি। আজীবন এই তিনের সঙ্গেই থাকতে চান। তবে মরক্কোর এক কিশোরীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের যে খবর বেরিয়েছে, তা উড়িয়ে দিয়েছেন তিনি। দেশটির কিছু পত্রিকা কয়েক দিন ধরে এ-সংক্রান্ত খবর ছেপে আসছে। মরক্কোর ওই অভিবাসী কিশোরী দাবি করেছেন, ৭৪ বছরের বারলুসকোনির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। মিলানের কাছে অ্যারকোরে অবস্থিত বারলুসকোনির বাসভবনে তাঁরা তিনবার একান্তে সময় কাটিয়েছেন। এর আগে চুরির অভিযোগে বেশ কয়েকবার ওই কিশোরীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রয়েছে, প্রতিবারই বারলুসকোনির কার্যালয় থেকে পুলিশের কাছে ফোন আসে এবং তাঁকে ছেড়ে দিতে হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বারলুসকোনি গত শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘ওই কিশোরীকে আমার কাছে পাঠানো হয়েছিল, আমি যাতে তাঁর জেল-জরিমানা ঠেকাতে কিছু করতে পারি কি না। কারাভোগ অবশ্যই ভালো কিছু নয়।’বিভিন্ন পত্রপত্রিকার খবর অনুযায়ী, ‘রুবি’ নামের ওই কিশোরী বলেছেন, ‘বারলুসকোনি তাঁকে মূল্যবান উপহার ও দেড় লাখ ইউরো দেওয়ার কথা বলেছেন।’এসব অভিযোগকে ‘ফালতু’ অভিহিত করে বারলুসকোনি দাবি করেন, তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বামপন্থী শিবির ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। জি নিউজ।