প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির বিধানসভা থেকে আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ নিয়ে সমালোচনার অন্ত নেই। কেজরিওয়াল নিজেও এ ক্ষেত্রে ভুল স্বীকার করে নিয়েছেন। তবে এবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, লোকজন তাঁদের পদত্যাগের প্রশংসা করবে বলে তাঁরা ভেবেছিলেন। কেজরিওয়াল বর্তমানে উত্তর প্রদেশের বারানসি আসনে নির্বাচনী কাজে ব্যস্ত। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদি। এনডিটিভি।