তিনিই হয়ে গেলেন পাইলট!
বিমান চালানো অবস্থায় আকস্মিকভাবে হূদেরাগে আক্রান্ত হন পাইলট। কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এর মধ্যে বিমানটির জ্বালানিও প্রায় ফুরিয়ে এসেছে। সচল আছে মাত্র একটি ইঞ্জিন। এ অবস্থায় যাত্রীদের ভাগ্যে কী ঘটতে পারে?বিস্ময়কর হচ্ছে, বিমানে থাকা একমাত্র যাত্রী, যিনি আবার ওই পাইলটের স্ত্রী, নিরাপদেই বিমানটি জরুরি অবতরণ করাতে সক্ষম হয়েছেন! ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।ছুটি কাটিয়ে ফ্লোরিডা থেকে ফিরছিলেন স্বামী জন ও স্ত্রী হেলেন কলিন্স (৮০)। ছোট আকৃতির সেসনা বিমানটি চালাচ্ছিলেন জন। কিন্তু কয়েক হাজার ফুট ওপরে থাকা অবস্থায় বিমানটির পাইলট জন আকস্মিক মারাত্মকভাবে হূদেরাগে আক্রান্ত হন। ককপিটে বসা অবস্থায়ই তিনি মারা যান।ওই অবস্থায় মাথা ঠান্ডা রেখে উইসকনসিন অঙ্গরাজ্যের চেরিল্যান্ড বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করান হেলেন কলিন্স।স্বামী মারা গেছেন বুঝতে পেরে হেলেন তাৎক্ষণিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর স্থানীয় একজন পাইলট রবার্ট ভুকসানোভিক তাঁকে অবতরণে সহায়তার জন্য একটি ছোট বিমান নিয়ে আকাশে উড়ে যান।ওই সময় বিমানটির মাত্র একটি ইঞ্জিন সচল ছিল, জ্বালানিও প্রায় নিঃশেষ হয়ে আসছিল। কিন্তু বিস্ময়করভাবে শেষ পর্যন্ত হেলেন নিরাপদেই বিমানটি অবতরণ করান।বিমানটি যাতে নিরাপদে অবতরণ করাতে পারেন, সে জন্য হেলেনকে রেডিওর মাধ্যমে পরামর্শ দেন ছেলে জেমস কলিন্স। তিনি একজন প্রশিক্ষিত বৈমানিক।জেমস বলেন, ‘আমি ততক্ষণে জেনে গেছি, আমার বাবা মারা গেছেন। আমি আমার মাকে হারাতে চাইছিলাম না।’জেমস বলেন, তাঁর মা বিমানটি অবতরণ করান এক ইঞ্জিনে। অনেক প্রশিক্ষিত বৈমানিকের পক্ষেও এভাবে কাজটি করা কঠিন বটে।প্রায় ৩০ বছর আগে বিমান উড্ডয়ন ও অবতরণের মৌলিক প্রশিক্ষণ নিয়েছিলেন হেলেন। অবতরণের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি, এএফপি।