তিব্বতে বিদেশি পর্যটকদের ভ্রমণে চীনের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতে বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর চীনা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেছে। কয়েকটি পর্যটন সংস্থা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। অনির্দিষ্টকালের এই নিষেধাজ্ঞার কারণ এখনো অস্পষ্ট।প্রধান পর্যটন সংস্থাগুলো জানায়, বিস্তীর্ণ ও প্রত্যন্ত বিভিন্ন এলাকায় বিদেশি পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়ার জন্য চীনের সরকারি পর্যটন বিভাগ গত মাসের শেষ দিকে নির্দেশ দেয়। সম্ভবত গত সোমবার থেকে শুরু হওয়া সাগা দাওয়া উৎসবের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এএফপি।