তিমাশেঙ্কোর বিরুদ্ধে কর ফাঁকির মামলার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কোর বিরুদ্ধে কর ফাঁকির মামলার শুনানি পেছানো হয়েছে।ক্ষমতার অপব্যবহারের দায়ে তিমাশেঙ্কো সাত বছরের কারাভোগ করছেন। তিনি অভিযোগ করেছেন, গত সপ্তাহে কারাগারে তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। সরকারবিরোধীরা বলছেন, অন্তত তিনজন পুরুষ তিমাশেঙ্কোর ওপর শারীরিক এই নির্যাতন চালায়। আহত তিমাশেঙ্কো তাই শুনানিতে হাজির হতে পারছেন না। বিচারক কোস্তিয়ানতিন বলেছেন, তিমাশেঙ্কোর অনুপস্থিতিতে এই মামলার শুনানি চলতে পারে না। তাই ২১ মে পর্যন্ত শুনানি পেছানো হয়েছে।স্বাস্থ্যসমস্যার কারণে প্রায় এক সপ্তাহ আগে প্রাথমিক শুনানিতে অংশ নিতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী। পশ্চিমা সরকারগুলো এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সমালোচনা করে আসছে।কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হলে তিমাশেঙ্কোকে আরও অন্তত ১২ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। বিবিসি।