তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারকে গুরুত্ব দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতের মধ্যে তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন লোকসভায় তৃণমূলের উপনেতা ও সাংসদ রত্না দে নাগ।
গতকাল সোমবার লোকসভায় কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ অনুমোদন নিয়ে আলোচনা সভায় এ দাবি জানান তৃণমূলের এই সাংসদ।
রত্না দে নাগ বলেন, তিস্তা পানিবণ্টন চুক্তি হলে তাতে যেন পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ন না হয়, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি এমন একটি সমাধানে আসতে হবে, যাতে সব পক্ষই, বিশেষ করে পশ্চিমবঙ্গ সন্তুষ্ট থাকে।