তিয়েনআনমেন স্কয়ার অভিযানের ২৫তম বার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিয়েনআনমেন স্কয়ারে সেনা অভিযানে নিহতদের স্মরণে গতকাল হংকংয়ে মোমবাতি প্রজ্বলন করা হয় l এএফপি
তিয়েনআনমেন স্কয়ারে সেনা অভিযানে নিহতদের স্মরণে গতকাল হংকংয়ে মোমবাতি প্রজ্বলন করা হয় l এএফপি

চীনের রাজধানী বেইজিংয়ে তিয়েনআনমেন অভিযানের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার হাজার হাজার মানুষ তিয়েনআনমেন স্কয়ারে জমায়েত হয়েছেন৷ খবর বিবিসি ও এএফপির৷
চীনের গণতন্ত্রকামী মানুষ ওই দিন নিহতদের স্মরণে তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হলেও সরকার এদিন কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি৷ কারণ কর্তৃপক্ষ এই দিনটিকে বিপ্লববিরোধী দাঙ্গার দিন হিসেবে িববেচনা করে৷
এদিকে চীনের এ ধরনের মনোভাব পরিহার করে মানবািধকারকর্মীদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে তাইওয়ান ও জাপান৷
খবরে বলা হয়, বেইজিংজুেড় গতকাল ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা৷ নিরাপত্তার অংশ হিসেবে কয়েক দিন ধরে দেশটির ভিন্নমতাবলম্বী বেশ কয়েকজন আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে আটক করা হয়৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কয়েক হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়৷ তাঁদের বহনকারী গাড়িগুলো তিয়েনআনমেন স্কয়ারের চারদিকে দাঁড় করিয়ে রাখা হয়৷
কয়েক দিন আগেই তিয়েনআনমেন অভিযানসংশ্লিষ্ট তথ্য এবং গুগলে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়৷ ১৯৪৯ সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ করে চীনের ছাত্র-জনতা৷ সেদিন তাঁরা গণতান্ত্রিক সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ শোভাযাত্রা নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে সমবেত হন৷ বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে ৪ জুন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী৷